Logo
শিরোনাম

মাদকবিরোধী অভিযানে আটক ৪২

প্রকাশিত:সোমবার ১৮ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৯২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে চলমান মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১৭ অক্টোবর) সকাল ছয়টা থেকে সোমবার (১৮ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ১ হাজার ৫১৯ পিস ইয়াবা, ৭১১ গ্রাম হেরোইন, ১১ কেজি ৩২০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর