Logo
শিরোনাম

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৭

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১০ নভেম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৪২১ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ২৪ বোতল ফেন্সিডিল, ১ গ্রাম আইস, ৮৮৬০ পিস ইয়াবা ও ৫ কেজি ১৩৫ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে রাজধানীর ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  


আরও খবর