Logo
শিরোনাম

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৪১

প্রকাশিত:রবিবার ৩০ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৯ মে) সকাল ৬টা থেকে রবিবার (৩০ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে আটকদের কাছ থেকে ৮ হাজার ৬৩৯ পিস ইয়াবা, ১৭৫ গ্রাম হেরোইন, ৩৩ কেজি ৮৭৫ গ্রাম গাঁজা ও ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। মাদক বিক্রি ও সেবনের দায়ে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ইফতেখায়রুল ইসলাম।


আরও খবর