Logo
শিরোনাম

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক-৭৪

প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৩৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১২ জানুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬৫০২ পিস ইয়াবা, ১৮২ গ্রাম ১৭৫ পুরিয়া ১০০ পাতা হেরোইন, ৮৫ কেজি ৯১০ গ্রাম গাঁজা ও ১০৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আরও খবর