
রাজধানীতে মাদকবিরোধী
অভিযানে মাদকদ্রব্যসহ ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন
থানা ও গোয়েন্দা বিভাগ। গতকাল সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে
তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ দুপুরে বিষয়টি
এনটিভি অনলাইনকে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন।
ডিএমপি কর্মকর্তা
বলেন, ‘গ্রেপ্তারের পর
অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তারা সবাই মাদকসেবী, একইসঙ্গে বিক্রয়কারীও।
ওয়ালিদ হোসেন
বলেন, ‘অভিযানে গ্রেপ্তারকৃতদের
কাছ থেকে ৪৩ হাজার ৮৩১টি ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ৫১ কেজি ৫২০ গ্রাম গাঁজা ও তিন লিটার
দেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪০টি মামলা করা হয়েছে
বলেও জানান ডিসি।

