Logo
শিরোনাম

মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌন নিপীড়ন অভিযোগ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। পৌরসভাধীন ৯নং ওয়ার্ডে লেংড়া বাজারের মাদরাসা-ই তাহফিজুল কুরআন মাদরাসার ছাত্রকে নিপীড়ন করা ওই শিক্ষকের নাম আব্দুর রশিদ।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিপীড়নের শিকার ছাত্রের বাবা সাইফুল ইসলাম বলেন, আমার ছেলে মো. সাজ্জাদ হোসেনকে (১০) দীর্ঘ তিন মাসে শিক্ষক আব্দুর রশিদ সাতবার জোরপূর্বক যৌন নিপীড়ন করেছেন। একপর্যায়ে ছেলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে নিপীড়নের ঘটনাটি আমাকে খুলে বলে। অভিযুক্ত শিক্ষক আব্দুর রশিদ তার কু-কর্মের ঘটনা কারও কাছে প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।

অভিযোগ পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুর) শেখ সাদি ও রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা মাদরাসার অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।

 


আরও খবর