Logo
শিরোনাম

মাগুরায় সড়ক থেকে মরদেহ উদ্ধার

প্রকাশিত:শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাগুরায় সড়কে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে হাইওয়ে পুলিশের একটি দল মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় মাগুরা-যশোর সড়কে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মাগুরা হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ লিয়াকত আলী জানান, সদর উপজেলার মঘীর ডাল এলাকায় রাস্তার উপর অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

পিবিআইয়ের প্রাথমিক তদন্তে ওই ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩১) বলে প্রাথমিকভাবে জানা গেছে। সে খুলনার খালিশপুর এলাকার চান মিয়ার ছেলে। তার মায়ের নাম শেফালী বেগম। তবে এটি তার প্রকৃত পরিচয় কিনা এবং সে সত্যিই সড়ক দুর্ঘটনায় মারা গেছে কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজ ট্যাগ: মরদেহ উদ্ধার

আরও খবর

মাগুরায় ট্রাকচাপায় প্রকৌশলী নিহত

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩