
মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার তার একজন মুখপাত্রের দেয়া তথ্যের ভিত্তিতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স। বার্তা সংস্থা এএফপি জানায়, এ নিয়ে টানা তৃতীয়বার তাকে হার্টের সমস্যায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলো।
৯৬ বছর বয়সী মাহাথিরকে বর্তমানে হাসপাতালে
হৃদরোগ বিশেষজ্ঞদের অধীনে ভর্তি রাখা হয়েছে। এর আগে গত ডিসেম্বরে তিনি হার্টের সমস্যা
নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন।

