Logo
শিরোনাম

মাকে গুলি করে হত্যা: ছেলে গ্রেপ্তার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের পটিয়ায় গুলি করে মাকে হত্যার ঘটনায় ছেলে মাঈনুদ্দিন মোহাম্মদ মাঈনুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিজ সন্তানের গুলিতে নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ছেলেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে পটিয়ায় পৌরসভার নিজ বাড়িতে ছেলে মাঈনুর গুলিতে তার মা, পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার (৫০) নিহত হয়। এ ঘটনায় ওই দিন রাতেই পটিয়া থানায় মাঈনুকে একমাত্র আসামি করে বোন শায়লা শারমিন নিপা বাদী হয়ে মামলা দায়ের করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, মাদকাসক্ত ছেলে মাইনু দীর্ঘদিন ধরে ব্যাংক হিসাব নিজের নামে করে দেয়ার জন্য মায়ের ওপর চাপ দিয়ে আসছিল। এ নিয়ে প্রায় মা-ছেলের মধ্যে ঝগড়া হতো। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে কথাকাটাটির এক পর্যায়ে মাকে গুলি করে পালিয়ে যায় মাইনু।


আরও খবর