Logo
শিরোনাম

মালদ্বীপের নাগরিকদের চীনে যেতে ভিসা লাগবে না

প্রকাশিত:সোমবার ১০ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা মহামারির পর মালদ্বীপের নাগরিকদের চীনে যেতে ভিসা লাগবে না। তারা ভিসা ছাড়াই চীনে ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। এ বিষয়ে শনিবার দেশ দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ এবং চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর উপস্থিতিতে ভিসা অব্যাহতিসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা হয়।

মালদ্বীপ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথভাবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বিশেষ লোগো উন্মোচন করেন। দি হিন্দু।

নিউজ ট্যাগ: মালদ্বীপ

আরও খবর