Logo
শিরোনাম

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৮১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আজ মঙ্গলবার দেশটির রাজ প্রাসাদ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর ফ্রিমালয়েশিয়া টুডের।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় আজ বিকেল ৫ টায় আনোয়ার শপথ নেবেন। দেশটির রাজা আলসুলতান আবদুল্লাহ এই শপথ বাক্য পাঠ করাবেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে মালয়ের শাসকদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে দেশটির রাজা মালয়েশিয়ার ভবিষ্যৎ রক্ষায় সকল সংসদ সদস্যদের মধ্যে ঐক্যের আহ্বান জানান।

গত শনিবার মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান (পিএইচ) জোট ৮২টি আসনে জয় পায় অন্যদিকে মুহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) পায় ৭৩ আসন। কোনো দলই ২২২ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন দেখাতে পারেনি। দেশটিতে সরকার গঠনে ১১২ আসন নিশ্চিত করতে হয়।


আরও খবর