Logo
শিরোনাম

মামুনুলের বিরুদ্ধে আরও এক মামলা

প্রকাশিত:শনিবার ১০ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২০৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় এ মামলা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন। একই সময়ে নাসির আরও দুটি মামলা করেন হেফাজত এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

মাওলানা মামুনুল হকের রিসোর্টকাণ্ড এবং আওয়ামী লীগের অফিসসহ বাড়িঘরে হামলার ঘটনায় এ নিয়ে ছয়টি মামলা হল সোনারগাঁও থানায়। এর মধ্যে একটি মামলায় মামুনুল হককে প্রধান আসামি করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন বাদী হয়ে হেফাজতের নেতা মামুনুল হককে প্রধান আসামি করে মামলা করেছেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। হেফাজত ও বিএনপির ১১১ জন নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে তিন শতাধিক।


আরও খবর