Logo
শিরোনাম

মানিকগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল ট্রাক চালকের

প্রকাশিত:বুধবার ২০ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মানিকগঞ্জের ঘিওরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল বিকেল ৪টার দিকে উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক মারুফ শিবালয় উপজেলার ইছাইল গ্রামের মামুন মিয়ার ছেলে।

বরংগাইল হাইওয়ে থানার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-পাটুরিয়া মহাসড়কে পাটুরিয়াগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুমড়ে মুচড়ে যায় বাস ও ট্রাকের সামনের অংশ। এতে ১০ যাত্রী আহত হন। এ সময় দুই গাড়ির চালক কেবিনে ভিতরে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের ও আটকাপড়া দুই চালককে কেবিন থেকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। তবে ট্রাকচালক মারুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই মারা যান তিনি। 


আরও খবর