Logo
শিরোনাম

মানিকগঞ্জে বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

প্রকাশিত:সোমবার ১০ মে ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৬৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মানিকগঞ্জে যাত্রীবাহী মিনিবাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের মোটরসাইকেলচালক রুবেল হোসেন ও মোটরসাইকেলের যাত্রী মাগুরার নূরে আলম।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন জানান, রুবেল হোসেনের ভাড়ায়চালিত মোটরসাইকেলে নূরে আলম পাটুরিয়ার দিকে যাচ্ছিলেন।

সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় মিনিবাসচাপায় দুজন নিহত হয়েছেন।

স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


আরও খবর