Logo
শিরোনাম

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

প্রকাশিত:বুধবার ১২ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২৬৫জন দেখেছেন
Image

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে সিমেন্টের খুঁটিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। মঙ্গলবার(১১ অক্টোবর) বি‌কে‌লে ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুঁড়িগ্রাম সদর উপজেলার রুহুল আমিন (৩০) এবং জসিম উদ্দিন (১৭)।

রুহুল আমিন ট্রাকের চালক এবং জসিম শ্রমিক বলে জানিয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ আরিফুজ্জামান।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার সাভারের আশুলিয়া থেকে সিমেন্টের খুঁটিবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যাচ্ছিল। বেলা সা‌ড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরের পুখুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

ঘিওর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আরিফুজ্জামান বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার অভিযান চালায়। এ ঘটনায় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই চালক রুহুল আমিনের মারা যান। এ ছাড়া শ্রমিক জসিমকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক মো. জাকির হোসেন জানান, একটি বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তিনি বলেন, দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘিওর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আরও খবর

হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৭

শনিবার ০৭ জানুয়ারি ২০২৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২