Logo
শিরোনাম

মানসিকভাবে আমাকে ধর্ষণ করা হচ্ছে : কঙ্গনা

প্রকাশিত:শনিবার ১২ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২৯৬৫জন দেখেছেন
News desk

Image

ভারতে চলমান কৃষক আন্দোলন নিয়ে দুইভাগে ভাগ হয়ে গিয়েছে বলিউড। সানি দেওল, কঙ্গনা রানাউতসহ অন্যরা যখন কৃষক আন্দোলন নিয়ে সরকারের পাশে দাঁড়াতে শুরু করেছেন, সেই সময় দিলজিৎ দোসাঞ্জ, প্রিয়াঙ্কা চোপড়ারা বিপরীত সুর গাইতে শুরু করেছেন। যা নিয়ে ইতোমধ্যেই দিলজিৎয়ের সঙ্গে কঙ্গনার বাকযুদ্ধ শুরু হয়েছে।

এরপরই দিলজিৎয়ের ভক্তরা কঙ্গনার বিরোধিতা শুরু করেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় কঙ্গনার বিভিন্ন মিম। দিলজিৎ ভক্তরাই ওই ধরনের মিম শেয়ার করতে শুরু করেন। যার বিরুদ্ধে ফের প্রকাশ্যে মুখ খোলেন কঙ্গনা।

তিনি বলেন, কৃষক আন্দোলন নিয়ে দিলজিৎয়ের ভক্তরা যেভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন, তাতে মানসিকভাবে ধর্ষণ করা হচ্ছে আমাকে। বলিউড কুইনের ওই ট্যুইট প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

নিউজ ট্যাগ: কঙ্গনা

আরও খবর