Logo
শিরোনাম

মার্চের মধ্যেই ওমিক্রনের টিকা আনছে ফাইজার

প্রকাশিত:মঙ্গলবার ১১ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মার্চের মধ্যেই করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের টিকা আনা সম্ভব হবে বলে আশা করছে ফাইজার। সোমবার (১০ জানুয়ারি) কোম্পানিটির প্রধান এ তথ্য জানান।

ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা সিএনবিসিকে বলেন, সরকারের প্রচণ্ড আগ্রহ থেকে ফাইজার ইতোমধ্যে টিকা উৎপাদন শুরু করেছে। টিকাটি মার্চের মধ্যে প্রস্তুত হবে।

তিনি বলেন, আমি জানি না এটি আমাদের প্রয়োজন হবে কিনা। আমি জানি না যদি প্রয়োজন হয় তাহলে কীভাবে ব্যবহৃত হবে?

বোরলা বলেন, বিদ্যমান ব্যবস্থায় দুই ডোজ টিকার এবং একটি বুস্টার ডোজ ওমিক্রনের কারণে গুরুতর স্বাস্থ্য জটিলতা থেকে পরিমিত সুরক্ষা দিয়েছে। কিন্তু উচ্চ সংক্রামক ওমিক্রন ধরনের ওপর বানানো টিকাও সরাসরি রক্ষা করবে।

সোমবার (১০ জানুয়ারি) পৃথক সাক্ষাৎকারে মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল বলেন, ওমিক্রন এবং অন্যান্য নতুন ধরনগুলোর জন্য কোম্পানিটি বুস্টার ডোজ তৈরি করছে এ বছরের মধ্যে।

ব্যানসেল আরও বলেন, ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরের জন্য শক্তিশালী বুস্টারের জন্য আমাদের কৌশল কী হবে, সে বিষয়ে আমরা বিশ্বের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছি।

'ভাইরাসটির পেছনে নয়, আমাদেরকে সতর্কতার সঙ্গে ভাইরাসটি থেকে এগিয়ে থাকা জরুরি', বলেন তিনি।


আরও খবর