Logo
শিরোনাম

মাশরাফির দলকে ফিক্সিংয়ের প্রস্তাব, যা বললো বিসিবি

প্রকাশিত:বুধবার ১১ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিপিএল মানেই অনিয়ম, অসংলগ্নতার ছড়াছড়ি। বিপিএলের নবম আসরেও এর ব্যত্যয় ঘটেনি। টুর্নামেন্টের শুরু থেকেই নানা রকম অস্বস্তিকর খবরের শিরোনাম হয়েছে বিপিএল। এবার যুক্ত হলো ফিক্সিংয়ের মতো খবর। যদিও এবার ফিক্সিং হওয়ার মতো ঘটনা ঘটেনি, ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে মাশরাফি বিন মুর্তজার দল সিলেট স্ট্রাইকার্সের এক পরিচালককে। যদিও বিষয়টি দ্রুততার সঙ্গে বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) জানিয়েছে সিলেট কর্তৃপক্ষ।

সিলেট সিক্সার্সের পক্ষ থেকে এমন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন, আসলে এটা আনুষ্ঠানিকভাবে কিছু হয়নি। মৌখিকভাবে আমাদের দুর্নীতি দমন ইউনিটকে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি। এটা রিপোর্টেড কিছু নয়। একটা কথা বলি, প্রতি দুই-তিন খেলা পরপর দুই-একটা করে রিপোর্ট পাই আমরা। ওগুলো সিরিয়াস কিছু নয়।

ইসমাইল হায়দার আরও বলেছেন, এমন রিপোর্ট পেলে আকসু তখন নজরদারি বাড়ায়। সত্যিকার অর্থেই প্রস্তাব পেলে তখন আকসু নজরদারি বাড়ানোর পাশাপাশি এটা নিয়ে তদন্ত করে। তো এখানে এমন কিছু হয়নি। আর এটা যদি ক্লাসিফাইড ইনফরমেশন হয়, পুরো তদন্ত শেষ না করে আকসু আমাদের কিছু বলবে না।

নিউজ ট্যাগ: ফিক্সিং বিপিএল

আরও খবর