Logo
শিরোনাম

মদের বোতল রাখা হবে না মুসলিম ফুটবলারদের সামনে

প্রকাশিত:শুক্রবার ২৫ জুন ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাঠের খেলায় অপরাজিত থেকে ইউরো কাপের নকআউটে পৌঁছেছে ফ্রান্স। আর মাঠের বাইরে এক অন্যরকম জয় পেয়েছেন ফ্রান্সের মুসলিম ফুটবলার পল পগবা।

তার একটি ছোট পদক্ষেপেই ইউরো কাপের আয়োজকরা মুসলিম ফুটবলারদের সামনে মদের বোতল না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিখ্যাত ইংরেজি সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানা গেছে এ খবর।

কোচের সঙ্গে সংবাদ সম্মেলনে বসে দেখতে পান তার সামনে কোক ও পানির বোতলের সঙ্গে একটি হেইনেকেন বিয়ারেরও বোতল রাখা। তাই তিনি সেটি সরিয়ে নিচে নামিয়ে দেন। মূলত নিজের ধর্মীয় বিশ্বাস থেকেই এ কাজটি করেছিলেন পগবা।

এ কারণেই ইউরো কাপের আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন, সামনের দিনগুলোতে আর কোনো মুসলিম ফুটবলারদের সামনে বিয়ারের বোতল রাখা হবে না।

এজন্য আগেই দলগুলোকে জিজ্ঞেস করে নেয়া হবে, সংবাদ সম্মেলনে কোন খেলোয়াড় আসছেন এবং সামনে হেইনেকেন বিয়ারের বোতল রাখা থাকলে তার সমস্যা আছে কি না।

আয়োজকদের এ সিদ্ধান্তের ভিত্তিতেই পগবার আরেক মুসলিম সতীর্থ করিম বেনজেমার সামনে রাখা হয়নি কোনো বিয়ারের বোতল। গত বুধবার রাতে পর্তুগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ফ্রান্স।

সেই ম্যাচে জোড়া গোল করে স্টার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বেনজেমা। তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও আসেন তিনি। সেখানে তার সামনে কোনো বিয়ারের বোতল রাখেননি আয়োজকরা।


আরও খবর