Logo
শিরোনাম

মেলবোর্নে ভারত-পাকিস্তান টেস্ট!

প্রকাশিত:শুক্রবার ৩০ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১২৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারত-পাকিস্তান একে অপরের বিপক্ষে সর্বশেষ কবে টেস্ট ম্যাচ খেলেছিল পরিসংখ্যান ঘেঁটে বের করতে হবে এ তথ্য। অন্তত ১৫ বছর পার হয়ে গেছে দুদল সর্বশেষ একে অপরের বিপক্ষে টেস্টে খেলতে নেমেছিল; সেই ২০০৭ সালে। এর পর আর সাদা পোশাকে দুই দল মুখোমুখি হয়নি। অনেকবার উদ্যোগ নেওয়ার পরও সেই উদ্যোগ আলোর মুখ দেখেনি।

এবার আরও একটি উদ্যোগ সামনে এসেছে এবং তা আলোর মুখ দেখবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবু উদ্যোগ তো উদ্যোগই। অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান টেস্ট আয়োজন করতে চায় দেশটির ভিক্টোরিয়া রাজ্য সরকার। এ ব্যাপারে তারা নিজেদের আগ্রহের কথা প্রকাশ করেছে।

গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে উপচে পড়া দর্শক হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সাফল্যের সঙ্গে ম্যাচ পরিচালনা করার পর ফের এমন একটি ম্যাচ আয়োজন করতে চায় এমসিসি। ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ খেলানোর বিষয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা চালাচ্ছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে রেডিওতে কথা বলার সময়, এমসিসির প্রধান কার্যনির্বাহী স্টুয়ার্ট ফক্স ভারত-পাকিস্তান টেস্ট আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, মেলবোর্ন ক্রিকেট ক্লাব একটি নিরপেক্ষ টেস্ট আয়োজনের বিষয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছে।

২০০৭ সাল থেকে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেনি?। ২০১৩ সালে শেষবার ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। এর পর বিশ্বকাপ ও এশিয়া কাপ ছাড়া কোনো দ্বিপক্ষীয় আন্তর্জাতিক ক্রিকেটেও খেলেনি। তবে ফক্স বলেছেন, নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য ৯০ হাজার ২৯৩ সমর্থক এমসিজি মাঠ ভরিয়েছিলেন। সে জন্য এমসিসি দুই দলের মধ্যে টেস্ট ক্রিকেট আয়োজন করতে ইচ্ছুক।

ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ আয়োজন করা একটা চ্যালেঞ্জের ব্যাপার। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়া ও সরকারের কাছে আবেদন রেখেছি; দেখা যাক কী হয়। আশা করি, ক্রিকেট অস্ট্রেলিয়া প্রস্তাবটি আইসিসির কাছে নিয়ে যাবে এবং এটির জন্য চাপ দেবে। আগামীতে ২০২৩ এবং ২০২৭ সালের মধ্যে ফিউচার ট্যুর প্রোগ্রাম-এ ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সূচি নির্ধারিত নেই। এমনকি ২০২৩ সালে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের জন্য একে অপরের দেশে দল পাঠাবে কিনা তা নিয়ে জল্পনা চলছে।


আরও খবর