Logo
শিরোনাম

মেয়ে, জামাতা ও নাতিকে হারিয়ে বাকরুদ্ধ ফরিদা

প্রকাশিত:রবিবার ২৬ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৮২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান- ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন বৃদ্ধা ফরিদা বেগমের মেয়ে, জামাতা ও নাতি। স্বজনদের হারিয়ে বাকরুদ্ধ তিনি। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে ফরিদার কান্না ও আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠছে।

ফরিদা বেগম জানান, নাতনির বিয়ের কেনাকাটা শেষে বৃহস্পতিবার রাতে অভিযান-১০ লঞ্চে গ্রামে ফিরছিলেন মেয়ে পাখি বেগম, তার স্বামী হাকিম শরিফ ও তাদের শিশুপুত্র নাছিরুল্লা। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে তারা নিখোঁজ। বিয়ের আনন্দের পরিবর্তে এখন কান্নার রোল চলছে পরিবারে।

তিনি আরও বলেন, লঞ্চ স্টাফদের গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ঘটেছে। আমরা লঞ্চ স্টাফদের বিচার চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি, তিনি যেন ন্যায্য বিচার করেন।

পাখি বেগমের ভাই নজরুল ইসলাম বলেন, আমি জানি না আমার বোন, দুলাভাই ও ভাগিনা বেঁচে আছে নাকি মারা গেছে। দুই দিন হয়ে গেছে, তাদের কোনো খোঁজ নেই। তারা যদি মারা যায়, তাহলে তাদের মৃতদেহগুলো কোথায়।


আরও খবর