Logo
শিরোনাম

মেয়ের বিয়ের বাজার করতে এসে লাশ হয়ে ফিরলেন বাবা

প্রকাশিত:শনিবার ০৭ মে ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৫৯৫জন দেখেছেন
আব্দুল্লাহ আল মামুন

Image

নোয়াখালীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার (০৫ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার চিরিগী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুবর্ণচর উপজেলার বাসিন্দা ৪৫ বছর বয়সী সবুজ মিয়া ও ৫০ বছরের জুবাইদা।

স্থানীয়দের বরাত দিয়ে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, সবুজের মেয়ের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ মে। মেয়ের বিয়ের বাজার করতে বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা শহর মাইজদীতে যান সবুজ। বাজার শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। রাত ৮টার দিকে সদর উপজেলার চিরিগী বাজার এলাকায় পৌঁছালে তাদের অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই সবুজ ও জুবাইদা নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩