Logo
শিরোনাম

মহাখালী ফ্লাইওভারে গাড়ির ধাক্কা, দুই তরুণের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১৪৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
দুর্ঘটনার সময় গাড়ির চালককে পেছনে পাঠিয়ে ওই দুই তরুণ সামনের সিটে বসেছিলেন। তাদের একজন গাড়িটি চালাচ্ছিলেন

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের পিলারে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রাওয়া কনভেনশন সেন্টারের সামনে সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। মিতসুবিসির আউটল্যান্ডার মডেলের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাখালী ফ্লাইওভারের পিলারে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের সিটে থাকা দুই তরুণের মৃত্যু হয়।

কাফরুল থানার ডিউটি অফিসার এসআই মো. আনিস জানান, দুর্ঘটনার সময় গাড়ির চালককে পেছনে পাঠিয়ে ওই দুই তরুণ সামনের সিটে বসেছিলেন। তাদের একজন গাড়িটি চালাচ্ছিলেন। এদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক আহমেদের ছেলে ওমর আইমান; অপরজন ফাহমিদ আহমেদ রায়হান।

গাড়িটি ফাহমিদ আহমেদ রায়হানের। প্রাণে বেঁচে যাওয়া গাড়ির প্রকৃত চালক হাসপাতালে চিকিৎসাধীন।

এসআই মো. আনিস বলেন, রাতে চালককে পেছনের সিটে বসিয়ে রায়হান গাড়িটি চালাচ্ছিলেন। আর পাশের সিটে বসা ছিলেন ওমর। ধারণা করা হচ্ছে গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ রাখা হয়েছে সিএমএইচ হাসপাতালের মর্গে।’


আরও খবর