Logo
শিরোনাম

মিরপুর ডিওএইচএস থেকে ২ তরুণীর লাশ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ২৪ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকায় পৃথক ঘটনায় দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল সমাজদার জানান, খবর পেয়ে রাত ৩টায় ডিওএইচএস রোড ১১ এর ১২৭১ নম্বর বাসার ষষ্ঠ তলা থেকে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় ওয়াফিয়া জামান চয়নের (২২) লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর একাউন্টিং ইনফরমেশন সিস্টেম এর তৃতীয় বর্ষের ছাত্রী ওয়াফিয়া। ভার্সিটির ব্যবস্থাপনায় ওই বাড়িটির ছয় তলায় একটি রুমে তিনজন মিলে থাকতেন। গতরাতে অন্য দু'জন রুমে ছিল না। এ সময় রাত দুইটা থেকে তিনটার মধ্যে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস দেন তিনি। কী কারণে সে আত্মহত্যা করতে পারে তা এখনো জানা যায়নি।

এদিকে উপ-পরিদর্শক (এসআই) তারেক হোসেন জানান, ডিওএইচএস এভিনিউ ৩, রোড নাম্বার ২ এর ১৮৮ নাম্বার বাড়ির ৬তলা থেকে গত রাত ৮টার দিকে মাহি (২৫) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে আটটার মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বিস্তারিত তদন্ত চলছে।


আরও খবর