Logo
শিরোনাম

মিরপুরে মেট্রোরেলের দেয়াল ভেঙে দোকান কর্মচারী নিহত

প্রকাশিত:সোমবার ৩০ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মিরপুরে মেট্রোরেলের ওয়াকওয়ের দেয়াল ভেঙে ইট মাথায় পড়ে এক দোকান কর্মচারী (৪৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুরের পল্লবীতে এ দুর্ঘটনা হয়।

নিহত সোহেল তালুকদার মিরপুর-১০ নম্বরে একটি স্বর্ণ দোকানের কর্মচারী ছিলেন। নিহত সোহলের গ্রামের বাড়ি বগুড়ায়। মিরপুর-১২-তে ৯ নম্বর রোডের ২৭ নং বাড়িতে ভাড়া থাকতেন তিনি। পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) উদয় কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, মিরপুর সাড়ে ১১-তে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে নির্মাণাধীন মেট্রোরেলের দেয়াল ভেঙে পড়ে সকালে একজনের মৃত্যু হয়েছে। মেট্রোরেলের ৫ নম্বর স্টেশনে ২০৩ নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের ভাইয়ের স্ত্রী শাহানাজ আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, সোহেল তার ১০ বছর বয়সি মেয়েসহ ভাইয়ের কাছে থাকতেন। প্রতিদিনের মতো সকালে মিরপুর-১০ নম্বরে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।

নিউজ ট্যাগ: মেট্রোরেল

আরও খবর