Logo
শিরোনাম

মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলন

প্রকাশিত:বুধবার ২৪ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করছে গার্মেন্টস শ্রমিকরা। সেখানে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ।

জানা গেছে, শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ নম্বর এলাকা থেকে মিরপুর-১৩ নম্বর এলাকার সড়ক বন্ধ রয়েছে। যানবাহনে ভাঙচুর চালাচ্ছে গার্মেন্টস শ্রমিকরা।

এমন পরিস্থিতিতে অফিসগামী অনেকেই চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। আটকে রয়েছে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহন।

নিউজ ট্যাগ: সড়ক অবরোধ

আরও খবর