Logo
শিরোনাম

মিসরের সাবেক প্রেসিডেন্ট আবুল ফুতুহকে ১৫ বছরের কারাদণ্ড

প্রকাশিত:সোমবার ৩০ মে ২০২২ | হালনাগাদ:সোমবার ২১ আগস্ট ২০২৩ | ১০১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মিসরের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী আবদেল মোনিম আবুল ফুতুহকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের বেশ কয়েকজন প্রখ্যাত নেতাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দিয়েছেন। রবিবার এ রায় ঘোষণা করেন দেশটির আদালত। তাদের বিরুদ্ধে ভুয়া খবর প্রচার এবং সরকার উৎখাতের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া আবুল ফুতুহর স্ট্রং ইজিপ্ট পার্টির উপপ্রধান মোহাম্মদ আল-কাসাসকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রাদারহুডের সাবেক সুপ্রিম গাইড মাহমুদ ইজ্জতকেও ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যে বিভিন্ন মামলায় যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ভোগ করছেন।এদিকে, ৭০ বছর বয়স্ক ফুতুহর পরিবার জানিয়েছে, আবদেল মোনিম আবুল ফুতুহ বেশ অসুস্থ।

আবুল ফুতুহ ছিলেন ব্রাদারহুডের সাবেক সিনিয়র নেতা। ২০১১ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করার সিদ্ধান্ত নিলে গ্রুপটি থেকে বহিষ্কৃত হন। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সরকারের সমালোচনা করলে তাকে ও আল-কাসাসকে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়।

হিউম্যান রাইটস গ্রুপগুলো প্রায়ই মিসরে গণকারাদণ্ড দেওয়ার জন্য আদালতের সমালোচনা করে নিরপেক্ষ বিচার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।


আরও খবর