Logo
শিরোনাম

মিঠুনের ঝড়ো ইনিংসে খুলনাকে ১৪২ রানের লক্ষ্য দিলো সিলেট

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৫১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সানরাইজার্স ও খুলনা টাইগার্স। যেখানে মোহাম্মদ মিঠুনের ঝড়ো ব্যাটিংয়ে প্রথমে ব্যাট করা সিলেট নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান করেছে।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর সাড়ে ১২টায় মাঠে গড়ায়। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম।

ব্যাটিংয়ে নেমে সিলেটের শুরুটা অবশ্য ভালো হয়নি। দুই ওপেনার লেন্ডল সিমন্স (৬) ও আনামুল হক (৪) দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই বিদায় নেন। দলের আরেক বিদেশি তারকা কলিন ইনগ্রামও (২) দ্রুত ফিরে যান।

তবে সিলেটের হাল ধরেন মিঠুন ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। চতুর্থ উইকেট জুটিতে তারা ৫০ বলে ৬৮ রান তোলেন। খালেদ আহমেদের দ্বিতীয় শিকার হয়ে মোসাদ্দেক ৩০ বলে ৩৪ রানে ফেরেন। তবে শেষ ওভার পর্যন্ত ব্যাট করা মিঠুন ঝড় তোলেন। পঞ্চম বলে সৌম্য সরকারের বলে আউট হয়েছেন ঠিকই, তবে ৫১ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭২ রানের দারুণ ইনিংস উপহার দেন।

খুলনার বোলারদের মধ্যে খালেদ ২টি উইকেট পান। এছাড়া নাবিল সামাদ, কামরুল ইসলাম রাব্বি ও সৌম্য একটি করে উইকেট লাভ করেন।

খুলনা টাইগার্স একাদশ: সৌম্য সরকার, আন্দ্রে ফ্লেচার, ইয়াসির আলী, থিসারা পেরেরা, মুশফিকুর রহিম (অধিনায়ক-উইকেটরক্ষক), মেহেদী হাসান, সেকুগে প্রসন্ন, জাকের আলী, কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ, নাবিল সামাদ।

সিলেট সানরাইজার্স একাদশ: লেন্ডল সিমন্স, আনামুল হক (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, কলিন ইনগ্রাম, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), মুক্তার আলী, নাজমুল ইসলাম, সোহাগ গাজী, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন, শিরাজ আহমেদ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১৭তম ম্যাচে মুখোমুখি সিলেট সানরাইজার্স ও খুলনা টাইগার্স। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর সাড়ে ১২টায় শুরু হয়। এদিন টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমে ব্যাট করতে নেমে সিলেট জড়ো করেছে ১৪২ রান।

টস হেরে ব্যাট করতে নেমে সিলেটের শুরুটা ভালো হয়নি। দলীয় ১২ রানে প্রথম, ২৪ রানে দ্বিতীয় ও ৩৪ রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলে সিলেট। এনামুল হক বিজয় (১০ বলে ৪ রান), লেন্ডল সিমন্স (১৯ বলে ৬ রান) ও কলিন ইনগ্রামের (৩ বলে ২ রান) বিদায়ের পর দল ভীষণ চাপে পড়ে যায়।

তবে সেই চাপ থেকে দলকে উদ্ধার করেন ওয়ান ডাউনে নামা মোহাম্মদ মিঠুন ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৬৮ রানের পার্টনারশিপ। দারুণ খেলতে থাকা জুটি ভাঙে মোসাদ্দেক বিদায় নিলে। বিদায়ের আগে ৩০ বলের মোকাবেলায় তিনি করেন ৩৪ রান, হাঁকান ৩টি চার ও ২টি ছক্কা।

তবে মিঠুন পথ হারাননি। ৪২ বলে অর্ধশতক পূর্ণ করার পর আরও মারকুটে ব্যাটিং শুরু করেন। শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ৫১ বলে ৭২ রান করেন মিঠুন। হাঁকান ৬টি চার ও ৪টি ছক্কা। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৪২ রান।

মুক্তার আলী ৬ বলে ৫ ও শেষ বল মোকাবেলা করে ছক্কা হাঁকানো নাদিফ চৌধুরী ১ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। খুলনার পক্ষে ২ উইকেট শিকার করেন খালেদ আহমেদ, ২০ রানের খরচায়। মাত্র ১০ রান দিয়ে নাবিল সামাদ শিকার করেন একটি উইকেট। জয়ের জন্য খুলনা টাইগার্সের প্রয়োজন ১৪৩ রান।


আরও খবর