Logo
শিরোনাম

মিয়ানমারে খনি ধসে নিখোঁজ কমপক্ষে ৭০

প্রকাশিত:বুধবার ২২ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৪২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড পাথরের একটি খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর)  স্থানীয় সময় ভোর ৪টার দিকে কাচিন রাজ্যের জেড পাথর সমৃদ্ধ হপাকান্ত এলাকায় ভূমিধসের এই ঘটনা ঘটে।

উদ্ধারকারী দলের একজন সদস্য সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ শুরু হয়েছে। নিহতদের অধিকাংশই অবৈধ জেড খনি শ্রমিক বলে মনে করা হচ্ছে।

মিয়ানমার বিশ্বের সবচেয়ে বড় জেডের উৎস। কিন্তু এখানকার খনিগুলোতে বছরের পর বছর ধরে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। হপাকান্তে জেড মাইনিং নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু স্থানীয়রা প্রায়ই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে খনি থেকে প্রাকৃতিক সম্পদ উত্তোলন করে।

বেশ কিছু দিন আগে, হপাকান্তের একটি জেড ব্লকে ভূমিধসে অন্তত ১০ জন অদক্ষ খনি শ্রমিক নিখোঁজ হয়ে যান। গত বছরের জুলাইয়ে কাচিন প্রদেশে একটি জেড খনিতে ধস নামায় কমপক্ষে ১৬২ জনের মৃত্যু হয়।


আরও খবর