
মিয়ানমারের ভূমিকম্পে
কেঁপে উঠল পার্বত্য চট্টগ্রাম। রোববার (০১ এপ্রিল) রাত ৯টা ১৫ মিনিট ৪০ সেকেন্ডে ভূ-কম্পনটি
অনুভূত হয়। চট্টগ্রাম আবহাওয়া অফিসের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসনাৎ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি
মৃদু কম্পন অনুভূত হয়েছে।
রিখটার স্কেলে
৪ দশমিক ৯ মাত্রার এ ভূকম্পনের উৎপত্তিস্থল ভারতের মিজোরাম সীমান্তবর্তী মিয়ানমারের ফালাম শহরের ৭১ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে
১০৪ দশমিক ২ কিলোমিটার গভীরে।
বাংলানিউজের রাঙামাটি
করেসপন্ডেন্ট জানিয়েছেন, দু'দফায় ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো স্থায়ী হয় ভূমিকম্পটি। প্রতিবেদন
লেখা পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

