Logo
শিরোনাম

মিয়ানমারে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সোয়ে

প্রকাশিত:সোমবার ০১ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৬৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন ভাইস প্রেসিডেন্ট মিন্ট সোয়ে। ক্ষমতা গ্রহণের পরই এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

ক্ষমতাসীন দলের মুখপাত্র মায়ো নিউন্ট সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, অং সান সু চি, রাষ্ট্রপতি উইন মিন্ট এবং অন্যান্য শীর্ষ নেতাদের সোমবার ভোরে আটক করা হয়েছে। আমি জনগণকে উত্তেজিত প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাই। তারা যেন আইন অনুসারে প্রতিক্রিয়া জানায়।

২০২০ সালে ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বড় জয় পায়। দেশটির সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩২২টি আসন, যদিও এনএলডি ৩৪৬টি পায়।

অন্যদিকে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ভোটে জালিয়াতির অভিযোগ তুলে। পাশাপাশি নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তোলে। তারপর থেকেই দেশটিতে আবারও সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করা হচ্ছিল।


আরও খবর