Logo
শিরোনাম

মমেক করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ৩০ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২২৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে ৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আজ রবিবার (৩০ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়ে দুজন ও করোনা উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

মুন আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৪ জনসহ মোট ৭৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৩৭ জন করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।


আরও খবর