Logo
শিরোনাম

মঙ্গলবার থেকে ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু

প্রকাশিত:মঙ্গলবার ০৮ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে করোনা সংক্রমণ কমায় ট্রেনে স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকল (৮ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (৭ মার্চ) এক অফিস আদেশে সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন রেলওয়ের পরিচালক ট্রাফিক (কমার্শিয়াল) মো. নাহিদ হাসান খাঁন।

আদেশে (বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম,ও রাজশাহী, পশ্চিমাঞ্চল) বলা হয়, বাংলাদেশ রেলওয়েতে চলাচল করা কিছু ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আগামী ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।


আরও খবর