Logo
শিরোনাম

মন্ত্রীর মর্যাদা পেলেন ঢাকার দুই মেয়র

প্রকাশিত:মঙ্গলবার ২৩ আগস্ট ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৫৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

একই সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। অবশ্য এই সিদ্ধান্ত এর আগেই হয়েছিল। চলতি মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছিলেন। এখন বিষয়টি গেজেটে প্রকাশ করা হলো।


আরও খবর