Logo
শিরোনাম

মোদির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে সাবেক মন্ত্রীর তিন বছরের জেল

প্রকাশিত:শুক্রবার ২৮ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘৃণামূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ভারতের সমাজবাদী পার্টির (সপা) অন্যতম শীর্ষস্থানীয় নেতা ও উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী আজম খান। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারণার সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রামপুরের জেলাশাসক অঞ্জুনেয়া কুমার সিংয়ের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য রেখেছিলেন।

ওই বছর লোকসভা নির্বাচনে প্রচারণা চলাকালীন আজম খান অভিযোগ করেছিলেন, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিজেপি শাসনাকালে মুসলমানরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রধানমন্ত্রী গোটাদেশে এমন এক বাতাবরণ তৈরি করেছেন, যেখানে মুসলিম সম্প্রদায়ের পক্ষে অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে পড়েছে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ইনতেকাম’ (প্রতিশোধ) নিতে দেশবাসীকে আরজি জানিয়েছিলেন তিনি।

এর পাশাপাশি তৎকালীন জেলাশাসক অউঞ্জানেয়া কুমার সিং এবং তার মা’র বিরুদ্ধে প্ররোচণামূলক ও ব্যক্তিগত আক্রমণ করেছিলেন আজম খান।

এই পরিপ্রেক্ষিতে ওই বছরের ৯ এপ্রিল মিলাক কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে ১৫৩এ, ৫০৫-১, ১২৫ সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

বৃহস্পতিবার দুপুরের দিকে উত্তর প্রদেশের রামপুরের বিশেষ বিধায়ক ও সাংসদদের আদালত আজম খানকে দোষী সাব্যস্ত করে। তার কিছু পরেই সাজাও ঘোষণা করে আদালত। সেক্ষেত্রে তিন বছরের কারাগারের সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার রুপি জরিমানাও করা হয়েছে। তিন বছরের কারাগারের সাজা শোনানোর ফলে উত্তর প্রদেশ বিধানসভার সদস্যপদ হারাতে পারেন তিনি। দুই বছরের বেশি সময় জেল সাজা দেওয়ার কারণে তাকে অপসারণের ব্যাপারে উত্তর প্রদেশ বিধানসভাও পদক্ষেপ নিতে পারে।


আরও খবর