
অবশেষে প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা হল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। প্রেসিডেন্ট
তাঁর টুইটার হ্যান্ডেলে এই ফোনালাপের খবর দিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডেল প্রেসিডেন্ট
লিখেছেন, ‘ইউক্রেনে রুশ আগ্রাসনের ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে
জানিয়েছি। বলেছি, এক লক্ষের বেশি রুশ হানাদার আমাদের মাটিতে রয়েছে। অসামরিক ঘাঁটি লক্ষ্য
করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। ওনাকে অনুরোধ করেছি আমাদের পাশে দাঁড়াতে। এই আগ্রাসন
অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।‘ পাশাপাশি নিরাপত্তা পরিষদে
ইউক্রেন ইস্যুতে ভারতের ভূমিকারও প্রশংসা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনে রুশ
আগ্রাসনের নিরিখে এই প্রথম সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে এই প্রথম কথা হল প্রধানমন্ত্রী
মোদির।
রাজনৈতিক মহলের
একাংশের মতে, ইউক্রেনে রুশ আগ্রাসনের নিরিখে ভারত কার্যত বেশ চাপে পড়ে যায়। কোন পক্ষ
নেবে নয়াদিল্লি, সে দিকে তাকিয়ে ছিল সংশ্লিষ্ট সব মহল। প্রথম দেখার কথা ছিল, নিরাপত্তা
পরিষদে ইউক্রেন ইস্যুতে ভারত কী ভূমিকা নেয়। রাশিয়া আগে থেকেই গান গেয়েছিল। নিরাপত্তা
পরিষদে নয়াদিল্লির সমর্থন আগে থেকে চেয়ে রাখে মস্কো। তাদের এই আবদনে দিল্লির স্নায়ুর
চাপ আরও বাড়ে।
শুক্রবার ভারতের
বিদেশ সচিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে দিল্লি কার
পাশে থাকবে। সচিব এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে বলে, আগে কী প্রস্তাব আসে সেটা
দেখতে হবে। তারপরে সিদ্ধান্ত। শেষ পর্যন্ত দেখা গেল নিরাপত্তা পরিষদে ভারত ভোটাভুটি
থেকে বিরত রইল। কিন্তু যে প্রশ্ন গত কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছিল তা হল মোদির সঙ্গে
ইউক্রেনের প্রেসিডেন্টের কবে কথা হবে। শনিবার পাওয়া গেল উত্তর।

