Logo
শিরোনাম

মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

প্রকাশিত:শুক্রবার ০৮ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৭৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরিশালের বাকেরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শেখ মাহফুজ (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বাকেরগঞ্জ-বরগুনা সড়কের পৌর শহরের ১নং ওয়ার্ডের ডাকুয়া বাড়ি মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শেখ মাহফুজ সরকারি বাকেরগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

নিহত শেখ মাহফুজ এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূনসী গ্রামের শেখ খলিলুর রহমান লোটাসের ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সড়কের ডাকুয়া বাড়ি মসজিদ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিমানা পিলারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় মাহফুজ। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ওই কলেজছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আরও খবর