Logo
শিরোনাম

মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২০৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মোটরসাইকেল কিনে না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী। গতকাল বুধবার রাত ১০টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ কলোনিতে ঘটেছে এ ঘটনা।

নিহত হানিফ পালোয়ান (১৫) উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী অলিপাড়া গ্রামের ছাহের পালোয়ানের ছেলে। সে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মা-বাবার কাছে মোটরসাইকেল দাবি করে আসছিল হানিফ। এ নিয়ে মা-বাবার সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এর জেরেই বুধবার রাতে নিজের শোবার ঘরে গলায় ফাঁস দেয় সে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে গলায় ফাঁস দেওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয় হানিফ। স্ট্যাটাসে সে লিখেছে, ‌‌আমার মরার জন্য কেউ দায়ী নয়, আমার একটা বাইকের খুব ইচ্ছা ছিল। কিন্তু আমার মা-বাবা আমাকে বাইক কিনে দেই নাই। তাই এই দুনিয়া থেকে চলে যাইতাছি। বেঁচে থাকলে বাইক নিয়ে দেখা হবে। গুড বাই, বিডি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, কোনো অভিযোগ না থাকায় আজ বৃহস্পতিবার সকালে নিহতের লাশ তার পরিবারের কাছে বিনা ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।


আরও খবর