Logo
শিরোনাম

মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার, আটক ডোম

প্রকাশিত:মঙ্গলবার ০১ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১১২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে এক নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে এক ডোমকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর দেড়টার দিকে চমেক হাসপাতালের মর্গ থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম মো. সেলিম (৪৮)। সে কুমিল্লা জেলার লাকসাম থানার সাতেশ্বর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। তার বিরুদ্ধে অসামাজিক ব্যভিচারের অভিযোগে পাঁচলাইশ মডেল থানায় মামলা করবে সিআইডি।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, দুপুর দেড়টার দিকে মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম ওই দুই মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের কথা স্বীকার করেছেন।


আরও খবর