Logo
শিরোনাম

মরক্কোয় বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মরক্কোর উত্তরাঞ্চলে বিষাক্ত মদ পানে কমপক্ষে ১৯ জন মারা গেছেন। আরও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মরক্কোর জাতীয় নিরাপত্তা অধিদপ্তর (ডিজিএসএন) এক বিবৃতিতে বলেছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৪৮ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগীরা সন্দেহভাজন ব্যক্তির দোকানে বিষাক্ত অ্যালকোহল খেয়েছিল বলে মনে করা হচ্ছে। যেখানে তদন্তকারীরা পরে প্রায় ৫০ লিটার মদ খুঁজে পেয়েছে।

মরক্কোর আইনে মুসলমানদের কাছে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ , তবে এটি বার, রেস্তোরাঁ এবং দোকানে সহজেই পাওয়া যায়। সেখানে গোপনে গ্রাহকদের কাছে মদ বিক্রি করা হয়।  


আরও খবর