Logo
শিরোনাম

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উগান্ডায় নিহত ৩২ জন

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৮৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

উগান্ডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় কাসেসি এলাকায় একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। যাত্রীরা একটি শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল।

উগান্ডা রেড ক্রস সোসাইটির যোগাযোগ কর্মকর্তা আইরিন নাকাসিতা বুধবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

রেড ক্রস সোসাইটির ওই কর্মকর্তা আরো বলেন, নির্মাণাধীন সড়কটি ছিল খুবই সংকীর্ণ। দুর্ঘটনার সময় অন্ধকার হয়ে আসে। দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং পাঁচজন আহত হয়।

কারণ অনুসন্ধানে তদন্ত নেমেছে পুলিশ। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রায় ২০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুই হাজারেরও বেশি লোক প্রাণ হারায়।


আরও খবর