Logo
শিরোনাম

মতিঝিল-ওয়ারী বিভাগের সব থানায় এলএমজি চৌকি

প্রকাশিত:মঙ্গলবার ১৩ এপ্রিল ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের থানাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি থানায় বসানো হয়েছে লাইট মেশিনগান (এলএমজি) চৌকি। চৌকিতে সর্বদা প্রস্তুত থাকছেন একজন পুলিশ সদস্য। এসব থানাগুলোর সামনে বালুর বস্তার ওপর এলএমজি স্থাপন করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মতিঝিল বিভাগের মতিঝিল থানা, সবুজবাগ থানা, খিলগাঁও থানা, পল্টন মডেল থানা, রামপুরা থানা, মুগদা থানা ও শাজাহানপুর থানায় বালুর বস্তা দিয়ে চৌকি তৈরি করে সেখানে এলএমজি ও চাইনিজ রাইফেল দিয়ে পুলিশ সদস্যের ডিউটিতে নিয়োজিত রাখা হয়েছে।

ডিএমপির সদর দফতর সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে রাজধানীর প্রতিটি থানাতেই এলএমজি স্থাপন করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার সব থানার নিরাপত্তা বৃদ্ধির নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। থানার আশপাশে ২৪ ঘণ্টা টহলের নির্দেশনা দেন তিনি।

নিউজ ট্যাগ: ডিএমপি এলএমজি

আরও খবর