Logo
শিরোনাম

মুফতি কাজী ইব্রাহীম আটক

প্রকাশিত:মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন বলে অভিযোগ রয়েছে। সেগুলো যাচাই করতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জিজ্ঞাসাবাদের জন্য মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে। ডিবির একটি বিশেষ দল সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে। আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন বলে অভিযোগ রয়েছে। সেগুলো যাচাই করতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।

করোনাভাইরাস নিয়ে ওয়ান ডট কিউ সেভেন প্লাস সিক্স ইকোয়েলটু সিক্সটিন ফর্মুলা দিয়ে আলোচিত হন ইসলামি বক্তা মুফতি কাজী ইব্রাহীম। এই ফর্মুলা দেয়ার দিন এর ব্যাখ্যা না দিয়ে মুফতি ইব্রাহীমের বক্তব্য নিয়ে পরে বহু ট্রল হয়। তিনি সেদিন বলেন, জানি, কিন্তু বলব না।


আরও খবর