Logo
শিরোনাম

মুম্বাই থেকে বিশেষ ফ্লাইটে আসছে করোনার টিকা

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৯৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
উপহারের এ টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে মুম্বাই থেকে সকালে এরই মধ্যে রওনা দিয়েছে। ফ্লাইটটি দুপুরে ঢাকায় পৌঁছাবে

ভারতের মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) করোনাভাইরাসের টিকা ঢাকায় আসছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করা হবে। সেখান থেকে টিকা নিয়ে রাখা হবে রাজধানীর তেজগাঁওয়ে ইপিআইয়ের স্টোরেজে।

বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ টিকা (ভ্যাকসিন) দিচ্ছে ভারত। উপহারের এ টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে মুম্বাই থেকে সকালে এরই মধ্যে রওনা দিয়েছে। ফ্লাইটটি দুপুরে ঢাকায় পৌঁছাবে।

অবশ্য ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা কোভিশিল্ডের তিন কোটি ডোজ কিনছে বাংলাদেশ। সেই টিকার প্রথম চালান ২৫-২৬ জানুয়ারি আসার কথা।


আরও খবর