Logo
শিরোনাম

মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরাইল

প্রকাশিত:রবিবার ৩১ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ অক্টোবর ২০২৩ | ১২৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফিলিস্তিনের পশ্চিমতীরে প্রচীর শহর হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইল।

মসজিদটির পরিচালক জানান, শুক্রবার থেকে প্রাচীন এ মসজিদটিতে ১০ দিনের জন্য মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খবর ডেইলি সাবাহর।

হেবরনের এ ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ হাফতি আবু আসিনিনা বলেন, ইহুদিদের উৎসব উদযাপন নিবিঘ্ন করতে ইসরাইলি সেনাবাহিনী হেবরনের এ মসজিদে ১০ দিনের জন্য নামাজ বন্ধ করেছে।

ইসরাইলি সেনারা হেবরনের পুরাতন শহরাঞ্চলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইসরাইলের ইহুদিদের সুকোত উৎসব পালন নির্বিঘ্ন করতে হেবরন শহরে এ ব্যবস্থা নেয়া হয়েছে। প্রাচীন শহর হেবরন মুসলিম ও ইহুদি- উভয় ধর্মাবলম্বীদের জন্যই পবিত্র স্থান হিসেবে পরিচিত।

এখানেই তিন নবী হযরত ইসহাক, ইয়াকুব এবং হযরত ইব্রাহীমের কবর রয়েছে বলে বিশ্বাস করেন এই দুই ধর্মের অনুসারীরা।

১৯৯৪ সালে বর্বর ইহুদিরা মসজিদটিতে ঢুকে ২৯ জন মুসল্লিকে হত্যা করে। এরপর থেকে মসজিদটিতে মুসলিম ও ইহুদি উপাসকদের জন্য পৃথক স্থান নির্ধারণ করা হয়।

হেবরনে ১ লাখ ৬০ হাজার মুসলিম আর ৫০০ ইহুদি অবৈধ বসতকারীর বসবাস।  মাত্র ৫০০ ইহুদির জন্য ঐতিহ্যবাহী এ মসজিদটি প্রতিবছর ইহুদিদের উৎসবের কারণে বন্ধ করে দেওয়া হয়।

 

নিউজ ট্যাগ: ইব্রাহিমি মসজিদ

আরও খবর