
এ সপ্তাহের সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)
মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)
একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট
কমে অবস্থান করছে ৭ হাজার ৩৪৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট
বেড়ে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক অপরিবর্তিত থেকে যথাক্রমে অবস্থান করে ২৭৫৭ ও ১৫৯৬
পয়েন্টে।
এদিন ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দর বেড়েছে
৯৭টির, দর কমেছে ২৫৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের
পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৭ পয়েন্ট কমে ২১ হাজার ৪৮৮ পয়েন্টে অবস্থান
করছে।

