Logo
শিরোনাম

মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে

প্রকাশিত:রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র পাওয়া গেছে।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৮৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করে ২৫৪৭ ও ১৪৪৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দর বেড়েছে ৮৭টির, কমেছে ২৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের লেনদেন শেষ হয়েছে বড় পতনে। সিএসই সার্বিক সূচক ৩৩৬ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৩৮ পয়েন্টে অবস্থান করছে।


আরও খবর

সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে

মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩

পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা

মঙ্গলবার ০৩ জানুয়ারি ২০২৩