Logo
শিরোনাম

মূল্যসূচকের পতনের মধ্যে দিয়ে শেষ হয়েছে লেনদেন

প্রকাশিত:রবিবার ২১ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৭০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের লেনদেন ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৮৫ পয়েন্টে।  এ ছাড়া অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২৬৮৩ ও ১৪৭৫ পয়েন্টে।

এদিকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩ পয়েন্ট। সূচকটি ২০ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করে।


আরও খবর

সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে

মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩

পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা

মঙ্গলবার ০৩ জানুয়ারি ২০২৩