Logo
শিরোনাম

ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ জুলাই ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৯৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত নয় জনের মধ্যে তিন জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, অন্য ছয় জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা তারা হলেন - ময়মনসিংহের সদরের সুমনা (৩৫), ত্রিশালের আব্দুল মজিদ (৭০) ও মনির হোসেন (৩২)।

এই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান: ময়মনসিংহ সদরের এমদাদুল হক (৫০), রমেসা বেগম (১০০), ত্রিশালের সামাদ মিয়া (৯০), নেত্রকোনার বারহাট্টার ফজরুনেসা (৬০), জামালপুর সদরের রাজিয়া বেগম (৮৫) ও মাদারগঞ্জের মেরি (৫০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান,  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৩৭৯ জন রোগী  ভর্তি আছেন৷  এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৩২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ২২৬ টি নমুনা পরীক্ষা করে ৫৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৫ দশমিক ২২ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।



আরও খবর