Logo
শিরোনাম

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২৭ জুলাই ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২২৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এর আগে রবিবার সর্বোচ্চ ২৩ মৃত্যুর রেকর্ড হয় হাসপাতালে। মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন করোনায় ও উপসর্গে মারা গেছেন ১৪ জন। রবিবার আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৬ জন চিকিৎসাধীন ছিলেন। নতুন ভর্তি ৮৪ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।


আরও খবর